নিয়তির প্রতি অভিযোগ থাকবেনা
– সাইদ মাহামুদ
আমি আরো কিছু দূর পথ হেঁটে ক্লান্ত হয়ে
অন্ধকারে দাঁড়াবো, রাতের প্রতি কোন অভিযোগ থাকবেনা নিজেকে চিন্তে না পারায় ।
তামার পৃথিবীতে নিঃশ্বাসগুলো পাথুরে হবে , নিজের অঙ্গ প্রত্যঙ্গ বহনের অযোগ্য হব তবু নিয়তির প্রতি কোন অভিযোগ থাকবেনা আমার।
আমি আরো কিছুদূর পথ হেঁটে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারানোর যন্ত্রনায় চিৎকার করবো ,
পৃথিবী তখন নিঃশব্দ লৌহঘুমে ডুবে যাবে ।আমি কাঁদতে চাইবো , চোখ ছুঁয়ে আঙুল বলবে কোন জল নেই ।
শিশির ছুঁয়ে বলব এ আমারই কাঁন্না তবু নিয়তির প্রতি কোন অভিযোগ থাকবেনা আমার
জীবনের পরন্ত খামে কাপনের কাগজে লিখে যাব এক পরাবাস্তব ইতিহাস । আমি হেরে হেরে হারিয়ে গেলাম , তোমার ক্ষণিকের নীল ওড়না উড়িয়ে ক্লান্ত ঈশ্বর, ক্লান্ত নয় ভাগ্য তবু নিয়তির প্রতি কোন অভিযোগ থাকবেনা আমার।
স/মা

