ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ক্ষমা করো ..

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ৭:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাইফ আলি

আজ যখন অনেক রাত হয়ে যাবে
তুমি বিরক্ত হয়ে বলবে- এবার থোওতো ওসব; ঘুমোও…
আমি হয়তো খেয়াল করবো না তোমাকে
তোমার কোনো শব্দই আমার কানে পৌছোয়নি
আমার অবচেতন মত উদভ্রান্তের মতো এদিক ওদিক দৌড়ে মরছে 
একগুচ্ছ শব্দের জন্য-
এমন শব্দ, যার কোনো জন্মই হয়নি এখোনো;
এমন সব ভয়াবহ শব্দের জন্য আমি কলম কামড়ে বসে আছি
যার এক একটি শব্দ জালিমের কানের পর্দা ছিঁড়ে ফেলতে ক্ষেপনাস্ত্রের মত ছুড়ে মারা যায়-

আর, ব্যর্থতা কাঁধে করে
আমি যদি মাথা নিচু করে তোমার কাছে ফিরে আসি
রাত শেষে
আমাকে একমুঠো প্রেম দিও
আমি আরাকানের পুড়ে যাওয়া ঘরগুলোর উঠোনে উঠোনে দাঁড়িয়ে
চিৎকার করে বলবো-
শেষমেষ এই ছিলো তোমাদের জন্য;
ক্ষমা করো, আমি একটা কবিতা লেখতে চেয়েছিলাম…

স/মা