আলি মেসবাহ
একটি শাদা ফুল
নিখাদ নির্ভুল
ছুঁয়ো না তাকে থাক
ডালেই শোভা পাক।
একটি নীল পাখি
কাজল কালো আঁখি
ডেকো না তাকে থাক
যাচ্ছে উড়ে যাক।
একটি প্রজাপতি
কি আলুথালু গতি
রেখো না ধরে থাক
ঠিকানা খুঁজে পাক।
একটি জোনাকিকে
দিয়েছি রাত লিখে
সে ডানা মেলে যাক
স্বপ্ন জ্বেলে যাক।
স/মা

