ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ভালোবাসি’

admin
আগস্ট ২৯, ২০১৭ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাইফ আলি

আকাশ পড়বে ঢাকা
দোহায় তোমার চোখের পর্দা টেনোনা
দরিয়া দেখবে ধুলো
দোহায় দোহায় এমন সূর্য এনোনা!

পাগলের এই খা’ব
শুনে যদি ফোটে জোনাকির মুখে হাসি
তবে তাই ভালোবাসি।

আকাশ পড়বে ঢাকা
দোহায় এমন নষ্ট দেয়াল তুলোনা;
বাসি পতাকার মোহে
প্রতিহিংসার জানালা তোমার খুলোনা।

সারামাস আমি জোছনা কুড়োবো
এমন স্বপ্নে ভাসিনি,
তাই বলে তুমি বলতে পারো না
একটুও ভালোবাসিনি।

স/মা