হে ক্ষণিকের পথিক তুমি প্রতিদিন
হারাম রুজিতে উদর করছ পূর্ণ!
যেখানে-সেখানে যাও পাও তাই খাও
নেই কোন তোমার বাছ-বিচার!
আজকাল বেশ মোটা-তাজার শরীর
নড়াচড়ার নেই যেন কোন উপায়,
হারাম খাবারে হৃষ্ট-পুষ্ট বিশাল দেহটা
আরাম নেই তোমার কিছুতেই!
তবুও চলছে-ই অবিরাম অনৈতিকতা
পুরু পৃথিবীটা চাই-চাই তোমার,
যেন কোনভাবেই কিছুতেই তুষ্ট নও তুমি
তোমার আরো চাই-আরো চাই!
হে পথিক সময় হয়েছে কি একবার ভাব্বার
যা করছ কতটা তা নৈতিকার বলয়ে?
যোলকলা পূর্ণ হওয়ার সময় হয়েছে এবার
পালাবার পথ পাবে না কোথাও আর!
স/মা

