ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রেম- ভালোবাসা নেই -জয়নব জোনাকি

admin
আগস্ট ২৫, ২০১৭ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

এখন আর উঠোনে বসে

মিষ্টি চাঁদের রাত নেই,
পান্তা মরিচ ভাত নেই,
শীতল পাটীর নঁকশী বুনন-
সেই গুণীদের হাত নেই।

মৃদু হাওয়ায় ফসল দোলা
সোনালী সেই মাঠ নেই,
বটতলার সেই হাট নেই,
ভোর বিহনে কোরআান শেখার-
মক্তবের ওই পাঠ নেই।

স্মৃতি গুলো ধূসর এখন
পাখির কন্ঠে বোল নেই,
দোয়েল পাখির দোল নেই,
পুকুর দীঘি নীরব নিথর-
সেই বোয়াল আর শোল নেই।

নদীর ধারে চলন বিলে
পানকৌড়িদের ঝাঁক নেই,
পথের শেষে বাঁক নেই,
বনের ভেতর উঁচু ডালে
মধুপোকার চাক নেই।

মানুষ মানুষ সম্প্রীতিবোধ
প্রেম ভালোবাসা নেই,
সেই মধু ভাষা নেই,
তিমির কেটে আনবে রবি
সেই আলো আশা নেই।

সাবিহা তাবাসসুম জয়নব

২৪/০৮/২০১৭

স/মা