ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চলে আয় চলে আয়- ফখরুল ইসলাম খান

admin
আগস্ট ১৬, ২০১৭ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

আয়, এই আয়!আমার নিকট আয়
ভালবাসার চাদরে জড়িয়ে
উষ্ণতা দেই প্রাণের প্রিয় দেহে
দোহাই ভুলে যাসনে মোরে
এ জগৎ সংসারে-নিরবে নিরবে আয়

আয় দ্রুত পায়ে ভালবাসার আবেদনে
অবারিত সুখ বিলাই তোর বুকের ভেতর
মনে মনে ফোঁটাই প্রেমবানী
যাতনা যত অদৃশ্য করে দেই ক্ষত
ভুবন শিশুর হাসি ফোঁটাই তোর মুখে
আর দেরি নয়,চলে আয় চলে আয়
আমার শূণ্যতার বিশালতায়
আমার শেষ বেলা যায়
যেন পাতা নড়ে অশ্রুপ্রাতে।
এই তো সময় যায় সময়ের গতিপথে
আয় তুই আয় ভালবাসার শব্দে শব্দে
আয় বিশাল সর্বনাশের
ঠিক পূর্বেই আমার নিকট আয়।

স/মা