ইচ্ছেনদীর ঢেউগুলো সব
হারিয়ে গেছে তলদেশে
ভালোবাসার নৌকোটা আজ
অতীত দেশের ফসিল শেষে…!
জলের তলে জলের জোয়ার
প্রবল টান তলদেশে
ঘূর্ণিপাকে তলিয়ে গেছে
স্বপ্নগুলো ভালোবেসে…!
তলিয়ে গেছে তলদেশে
কষ্টে গড়া ভালোবাসা
ভালোবাসার নৌকোটি আজ
টিকে গেছে ফসিল হয়ে…!
স/শা

