ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অকারণ ভালোবাসা!

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

অকারণ ভালোবাসা!

কারণ ছাড়া ভালোবাসা হয় না!

কেউ ডোবে মুখের মায়ায়,

কেউ ভোলে মিথ্যে আশায়!

কেউ বা খোঁজে জৈবিক রসায়ন,

কেউ শুধু বোঝে লাভ লোকসান!

 

কেউ চায় পেতে সত্ত্বাধিকার,

কেউ খোঁজে ঘর সংসার!

কেউ কাছে আসে,

সাথে নিয়ে হাওয়ায় ভাসে;

কেউ স্বপ্ন ভেঙ্গে

পালিয়ে যায় চুপিসারে!

 

কেউ হয়তো জানে না কি সে কারণ,

কিসের মোহে সে করে সমর্পন!

অকারণে ভালোবাসা হয় না,

তবে ভালোবাসার কারণ

হয়তো সবাই খোঁজে না!

 

পিছুটান

তোমাকে পিছু ডেকে আর লাভ নেই,

তাই ডাকিনি!

যদিও ইচ্ছে ছিল আরেকবার ডাকি,

ডেকে বলি, যেও না!

অনেকটা সময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে

তোমার চলে যাওয়ার গল্প শুনেছি;

কিন্তু বলিনি, তুমি যাবে না,

আমি তোমায় যেতে দিবনা!

 

চেয়ে দেখে ভাবলাম,

তুমি কি আমার ছিলে কখনই?

নাহ্, দু`কদম আমার পাশে হাঁটনিতো কখনই;

তুমি ছিলে হয় পিছে অথবা

আমায় পিছে ফেলে হেঁটে গেছ অন্য পথে!

 

যদিও মুখে বলিনি তবুও যাবার বেলায়

তোমার হাতটা ধরেছিলেম,

একবার, আরেকটু সময় হবেকি তোমার?

তুমি দেখোনি আমার অপেক্ষা,

তুমি বোঝনি আমার আকুতি;

হ্যা, তোমায় পিছু ডাকিনি আমি,

তুমিওতো আর পিছু ফিরে দেখলে না কোনদিন!

 

ভালোবাসার সাতকাহন

 

ভালোবাসার প্রথম হাসি,

মায়ের মুখ দেখা,

ভালোবাসার মধুর কান্না,

সন্তানকে প্রথম বুকে জড়িয়ে পাওয়া।

ভালোবাসার অপার সুখ,

বাবার কোলে চড়ে বিশ্ব দেখা।

 

ভাই বোনের খুনসুটি আর

বন্ধু আড্ডা পরিকল্পনায়,

ভালোবাসা আছে মিশে

ভবিষ্যতের স্বপ্ন বুনন আর

নির্ভাবনার ছোটোবেলায়।

 

একটি মানুষ হঠাৎ আসে, গল্প আঁকে,

ভালোবাসার রঙে লিখে,

জীবনের সাতকাহন।

ভালোবাসা সনাতন,

ভালোবাসা চিরনতুন

ভালোবাসাময় হোক প্রতিটি দিন,

ভালোবাসা বেঁচে থাক সবসময়।

স/শা