ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিবেক

admin
আগস্ট ১৩, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইব্রাহিম খলিল

বিবেক তুমি পঞ্চায়েত ডাকো
শালিশ বসাবো তায়,
নালিশ দেবো শকুনের মাংস
শকুনে কেনো খায়?

নিত্য দেখি দুচোখ মেলে
আসা যাওয়ার পথে,
মনিবে যায় হেটে হেটে
ভৃত্য চড়ে রথে।

বিজ্ঞ জনে হারায় কদর
অজ্ঞ মহা জ্ঞানী,
পরিশ্রমী পায়না খেতে
অলস মহা ধনী।

নিয়ম নীতি বানের জলে
কুটোর মতো ভাসে,
অনিয়মের দানব গুলো
দাঁত কেলিয়ে হাসে।

বিবেক তুমি জাগ্রত হও
বিবেক হীনের মনে,
যেই অভাগা দিনের আলোয়
রাতের তারা গোনে।

স/মা