ইব্রাহিম খলিল
ছন্দ তালের ধার ধারিনা
লিখতে পারি ছড়া,
কখনো হয় মিষ্টি মধুর
কখনো হয় কড়া।
শব্দ দিয়ে শব্দ মিলাই
আন্দাজে ঢিল ছুড়ি,
লিখতে গিয়ে সাপের সাথে
টিকটিকির লেজ জুড়ি।
অন্ত্যমিলের দন্তটা তাই
অট্ট হাসি হাসে,
যতোই তারে কাছে টানি
বসেনা সে পাশে।
আমি লিখি আমার মতো
নিয়ম বুঝি কম,
আমার ছড়া মিষ্টি ভিষণ
আমার ছড়া যম।
স/মা

