হিলি প্রতিনিধি: দিনাজপুরের ভারত সীমান্তবর্তী হিলি-হাকিমপুর পৌরসভার বর্তমান পরিষদের ১ম বর্ষপূতিতে পৌরবাসীর মুখমুখি হলেন মেয়র জামিল হোসেন চলন্ত।শুক্রবার দুপুরে পৌরসভা চত্তরে মতবিনিয়ি সভার আয়োজন করা হয়।সীমান্তবর্তী পৌর সভাটির জনগুরুত্বের বিবেচনায় ২য় শ্রেনীতে উন্নিত করার আশ্বস দিয়ে মেয়র বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গত এক বছরের এডিবি, জলবায়ু ট্রাষ্ট ফান্ড ও গুরুত্বপুণ নগর অবকাঠামো উন্নয়ন বরাদ্ব থেকে ৮ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৮৫টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ১৯৯৯ সালে পৌরসভাটি জন্ম লাভ করে।তিনি পৌরবাসীর নাগরিক সুবিধার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানেরও আশ্বাস দেন।
স/শা

