ফখরুল ইসলাম খান
আমি ছন্দ তেমন বুঝিনা,শুধু বন্ধু বুঝি
কারো বিলাপেরও ছন্দ থাকে
ঠিক সেখানেও দ্বন্ধ থাকে
আমৃত্যু হেটে যাবো বন্ধুত্বের বিশ্বস্ত পথ
নিঃশব্দে এঁকে এঁকে সরল পথে
ছায়াহীন মায়াহীন বড় বড় চোখে
অতীত স্নৃতিময়তার জল মুছে
মধ্যরাতে বন্ধুবিহীন বিষণ্নতা
দূর আকাশের জোছনা রাতে
যখন একাকী হয়ে জল প্রবাহে
তখন ছন্দ হারিয়ে ফেলি
-শুধু বন্ধু বুঝি।

