ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় মাদক,জুয়া, সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় মাদক,জুয়া, সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনগ:“মুজিববর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রীতি” মাদক-জুয়া, বাল্য বিয়ে, চুরি-ছিনতাই, যৌতুক, ইফটিজিং, নারী নির্যাতন, ডাকাতি সহ নানা অপরাধ প্রবনতা রোধে পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে-অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় থানার সামনে থেকে র‌্যালী বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, কে এম আরিফুজ্জামান তুহিন।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস ছালাম কেরু,কাজল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি এফ এম এ রাজ্জাক, মিহির বরণ মন্ডল, বক্তব্য রাখেন, আরশাদ আলী বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, হাফিজুর রহমান, কুরবান আলী, শাহাবুদ্দীন শাহিন, জাকারিয়া আহম্মেদ প্রমুখ।

এ সময় পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন, আমি নতুন যোগদানের পর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। ২৪ ঘন্টার মধ্যে তা উদঘাটন করে সব আসামিকে ধরতে সক্ষম হয়েছি। আমি বলেছি এ উপজেলায় ডাকাত সন্ত্রাসীরা থাকবে না হলে পুলিশ প্রশাসন থাকবে।

ইতিমধ্যে ডাকাত সন্ত্রসীরা এলাকা ছেড়ে দিয়েছে। কমিউনিটি পুলিশের সদস্যরা সহ এলাকা বাসী আমাকে সহযোগীতা করে তা হলে এলাকায় কোন অন্যায় অবিচার হবে না। তিনি আরো বলেন, আমার পুলিশ সদস্য যদি কোন মাদকের সাথে জড়িত থাকে তাহলে তদেরকে কোন রকম ছাড় দেয়া হবে না।

স/অ