যশোরের বসুন্দিয়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
সাঈদ ইবনে হানিফ: যশোরের বসুন্দিয়ায় পানিতে পড়ে মাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের (বসুন্দিয়া) গ্রামের সৈয়দ আহাদ হোসেন এর পুত্র। সুত্র জানা যায়, শিশু টি বাড়ির উঠানেই খেলা করছিল।
দুপুরের দিকে তাকে চোখের সামনে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। এসময় পাশে টিউবয়েলের পানি জমে থাকা ছোট ডোবায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মাহিমের চাচা মোঃ মিলন হোসেন সাংবাদিকদের জানান- শনিবার ১টার দিকে মাহিমের মা রান্নায় ব্যস্ত, শিশুটি ছোট একটি পানীয় বোতল নিয়ে খেলছিল ।
হঠাৎ মায়ের চোখে শিশুটি আর নেই, দির্ঘ্য সময় সাবইমিলে খোঁজা-খুঁজির পর দুপুর ২টার সময় শিশুটির দাদা উঠানের পাশে টিউবয়েলের পানি জমে থাকা ছোট্ট ডোবায় পানীয় বোতল ভাসতে দেখে নেমে দেখেন শিশু মাহিম উপুড় হয়ে কাদায় আটকে আছে, তাড়াহুড়ো করে বসুন্দিয়া মোড়ে ডাক্তার খানায় নিয়ে গেলে ডাক্তার আঃ হাই এবং ডাঃ মাসুম আলী শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স/এষ্

