২০০৪ সালের ২১ শে আগষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে ২১ শে আগষ্ট ২০১৯ বুধবার সন্ধ্যা ৭ঃ০০ মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক দেবব্রত বিশ্বাস (সম্রাট)। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হোসেন,কোষাধ্যক্ষ সম্পাদক বিভা বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তুষার
বিশ্বাস,দপ্তর সম্পাদক মুন্না হোসেন,নিয়মিত কণ্ঠশিল্পী আশীষ মূখার্জী,শিহাব,ইয়াছিন,শাহীন সহ অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর আলোচনা করেন সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক দেবব্রত বিশ্বাস (সম্রাট)। বক্তব্যে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।এছাড়া দোষীদের এবং নেপথ্যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করা হয়।
স/এন

