ঢাকামঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১৪ মে কক্সবাজারে জাতীয় ভর্তা প্রতিযোগিতার গালা রাউন্ড

admin
এপ্রিল ২৪, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

লম্বা টেবিলের ওপর সাজানো হরেক পদের ভর্তা। দেশের বিভিন্ন এলাকা থেকে রন্ধনশিল্পীরা এই সব ভর্তা নিয়ে হাজির হয়েছিলেন চ্যানেল আই-এর ছাদ বারান্দায়। এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে যোগদান করতে এসেছিলেন তারা। প্রতিযোগিতা শুরুর আগে তাদেরকে উৎসাহ দিতে হাজির হন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট সংগীত শিল্পী ফেরদৌস আরা, প্রতিযোগিতার প্রধান বিচারক বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, এসিআই এর বিজনেস ডিরেকটর ফারিয়া ইয়াসমিনসহ রন্ধন শিল্পে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তৃতা পর্ব শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। খাদ্যমানের বিচারে সারাদেশের হাজার হাজার প্রতিযোগী থেকে বাছাই করে আসা ৩৭ জন প্রতিযোগির মধ্য থেকে সেরা পাঁচজন গালা রাউন্ডের জন্য নির্বাচিত হন। তারা হলেনÑ ইলিশ মাছ দিয়ে শিমের বীচির ভর্তার জন্য ফাতেমা জাহান, রুই মাছের সাথে মাশরুমের ভর্তার জন্য মাহমুদা নাজনীন, ফলি মাছের ভর্তার জন্য রেহানা সিদ্দিকী লিজা, চুই ঝালে চাপা ভর্তার জন্য লুৎফুন নাহার এবং লাউপাতায় চিংড়ি ভর্তার জন্য রাবেয়া সুলতানা লিজা।
উল্লেখ্য, ১৪ মে সমুদ্র কন্যা কক্সবাজারে এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে নির্বাচিত পাঁচজন রন্ধনশিল্পী গালা রাউন্ডে অংশ নিবেন।

স/এষ্