ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১২ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধা জুনের মধ্যেই

admin
ফেব্রুয়ারি ৯, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের জুনের মধ্যেই ১২ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসরভাতা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘অবসর সুবিধা বোর্ডে বর্তমান ৩৭ হাজার ৪৯০টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। এগুলো নিষ্পত্তির  জন্য প্রায় ১ হাজার ৯৯১ কোটি টাকা প্রয়োজন। এসব নিষ্পন্ন আবেদনের মধ্যে আগামী জুন ১৭ সালের মধ্যে ১২ হাজার শিক্ষক-কর্মচারীর হাতে তাদের পাওনা তুলে দেওয়ার বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে সরকার দলীয় সদস্য পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ড. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত (৮ বছরে) ৫১ হাজার ৮৭৪ জনের পাওয়া বাবদ মোট ২ হাজার ৬৩ কোটি ৫০ লাখ, ৬৩ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করা হয়েছে।’

মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের ৫ হাজার ৫৭৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নেই।’

দিলারা বেগমের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০১৬ সালে বেসরকারি শিক্ষকনিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের যাচাই ৭৩৪টি সনদের মধ্যে ২৪৭টি ভুয়া হিসেবে চিহ্নিত হয়।’

দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সংসদে বলেন, ‘প্রাথমিক শিক্ষা কার্যক্রম অষ্টম শ্রেণি পর্যন্ত পরিচালনার অংশ হিসেবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হবে।’

সংরক্ষিত আসনের লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের ১৭ হাজার ৬১৫টি এবং সহকারী শিক্ষকের ২৭ হাজার ৩৮৮টি পদ শূন্য রয়েছে।’

স/ এষ্