ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

১লা বৈশাখ উপলক্ষে ইবিতে নানা কর্মসূচী


এপ্রিল ৪, ২০১৭ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

তবিবুর রহমান আকাশ ,ইবি সংবাদদাতা:
বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৪ উদ্যাপন উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচী গ্রহন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, লাঠি খেলা, পালা গানসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হবে।

অনুষ্ঠানের প্রথমদিন ১লা বৈশাখ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রশাসনভবনের সামনের চত্বর হতে শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন হল, বিভাগ, অফিস, বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্ব-স্ব ব্যানারসহ অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “বাংলা মঞ্চে” সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে সমাবেত হবে এবং সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা শেষে “বাংলা মঞ্চে” সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এসময় উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এ,এইচ,এম আক্তারুল ইসলাম।

উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব দুপুর ৩টা হতে সন্ধ্যা ৮ টা পর্র্যন্ত চলবে।

বৈশাখী মেলা উপলক্ষে ১৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিন, প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বৈশাখী মেলা চলবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুপুর ৩টা হতে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রবিবার দুপুর ৩টা হতে রাত ৮টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ যাত্রাপালা উপভোগ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান বলেন, এবারের পহেলা বৈশাখ অত্যান্ত উৎসব মুখর পরিবেশে পালিত হবে। অনুষ্ঠানঘিরে নিñিদ্র নিরাপত্তা বজায় রাখতে প্রক্টরিয়াল বাডির সদস্যরা কাজ করবে। অনুষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপরা থাকবে।

স/জনী