হিসেবটা শূন্য
-ইব্রাহিম খলিল
আমি ভাই মোনালিসা ছবি না
বিখ্যাত ছড়াকার কবি না,
টাই পরা স্যুট পরা নই বস
নেই কোন খ্যাতি আর নাম যশ।
আমি ভাই প্লেনে কভু উড়ি না
মাসে মাসে ভিন দেশে ঘুরি না,
নই কোন বিজনেস ম্যাগনেট
ঘুম থেকে উঠতেও নেই লেট।
আমি ভাই গায়ে মাখি বৃষ্টি
আর শুধু চেয়ে দেখি সৃষ্টি
শিশিরের ভোরে ওঠা রবিটা
বক পাখি উড়ে যাওয়া ছবিটা।
আমি ভাই দু:খীদের ভিড়ে না
নীড় হারা যে পাখিটা ফিরে না
কুয়াশার ভোরে হাঁটি খালি পায়
সূখ খুঁজি মাঝিদের ডিঙি নায়।
আমি ভাই সিনেমার হিরো না
গনিতের ডান পাশে জিরো না
আমি করি পাপ আর পুণ্য
বেলা শেষে হিসেবটা শূন্য।
স/মা

