ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে ধর্মঘটের প্রভাব পড়েনি, চলছে ট্রাক-কাভার্ডভ্যান

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে ধর্মঘটের প্রভাব পড়েনি, চলছে ট্রাক-কাভার্ডভ্যান

হিলি প্রতিনিধি : সারাদেশে মোটরযান মালিকদের অগ্রিম আয়কর বাতিল ও কাগজপত্র চেকিংয়ের স্থান নির্ধারণসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে ধর্মঘটের কোন প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরসহ আশেপাশের এলাকায়। প্রতিদিনের ন্যায় ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে এবং বন্দর থেকে পণ্য ট্রাকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে দেখা গেছে। এমনকি ধর্মঘটের কথা জানে না অনেক পণ্য পরিবহনের চালকরা।

হিলি স্থলবন্দরের ট্রাকচালকরা জানান, আমরা চালকরা প্রায় সব সময় রাস্তায় থাকি। টিভি বা পেপার কিছুই তেমনভাবে দেখি না। তাই ধর্মঘট কারা ডেকেছে আমাদের জানা নেই। সকালে এসে শুনছি আজ ধর্মঘট। কিন্তু কারা কী কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা কিছুই জানেন না। তাদের সংগঠনের নেতারা এ বিষয়ে তাদের কিছুই জানায়নি বলে দাবি করেন তারা।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। বন্দরের ভিতরে বাহির থেকে ট্রাক প্রবেশ করছে এবং পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।

হিলি স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ আব্দুল শাফি জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। সেই জন্য ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে। তারপরও কাভার্ডভ্যান মালিকদের সংগঠনের সাথে আমাদের ট্রাকের কোন সম্পর্ক নেই।

স/এষ্