ঢাকাসোমবার , ২৯ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

admin
মার্চ ২৯, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রকারভেদে কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে। আমদানি বেশি হওয়াতে দাম কমেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা।

গত সপ্তাহে যে পেঁয়াজগুলো প্রকারভেদে বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকা, আজ খুচরা বাজারে সেই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ থেকে ২২ টাকা। দাম কম হওয়াতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কথা হয় পেঁয়াজ কিনেত আসা মেহের আলীর সাথে। তিনি জানান, গত সপ্তাহের থেকে আজ হিলির বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম। সেই জন্য ৫ কেজি পেঁয়াজ কিনলাম। যদি পেঁয়াজের বাজার এমন থাকে তবে সাধারন পরিবারের জন্য অনেকটাই সুবিধা হবে।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজের পাশাপাশি বাজারে দেশী পেঁয়াজ রয়েছে পর্যাপ্ত। তবে দেশী পেঁয়াজের কেজি ৩০ টাকা হওয়াই ভারতীয় পেঁয়াজ বেশি নিচ্ছে ক্রেতারা। পূর্বের তুলনায় একটু বেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। রমজানকে সামনে রেখে ক্রেতারা বেশি বেশি পেঁয়াজ কিনছেন।

হিলি কাস্টমস তথ্য মতে চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ৩৯ ভারতীয় ট্রাকে ১ হাজার ২৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

স/এষ্