ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই জনেকে বহিস্কার

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই জনেকে বহিস্কার

হিলি প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ও ২নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় হাকিমপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান ও হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শাদোকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহেরে আলীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতিকের বিরুদ্ধোচার করে ১নং খট্রামাধবপাড়া ও ২নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করায় সুস্পষ্ট ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তী ক্ষুন্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন।

সেই জন্য বাংলাদেশ আওয়ামীলীগের হাকিমপুর উপজেলা শাখার যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২৮ অক্টোবর) হতে তাদেরকে নিজ নিজ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরে দল থেকে চূরান্ত বহিস্কারের জন্য দিনাজপুর জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট অনুরোধ ও সুপারিশ করা হয়।

স/অ