ঢাকামঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হারানো মোবাইল ও বিকাশের দেড় লক্ষাধিক টাকা উদ্ধার

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় ৫ মাসে ২১ টি হারানো মোবাইল ও বিকাশের দেড় লক্ষাধিক টাকা উদ্ধার

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশ গত ৫ মাসে ২১ টি হারানো মোবাইল ফোন ও ভুলে নম্বরে চলে যাওয়া বিকাশের ১লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারানো গেলে ও বিকাশে পাঠানো টাকা ভুল বশতঃ অন্য নম্বরে চলে যায়। যা ফেরৎ না পাওয়ায় মালিক পক্ষ থানায় জিডি করেন।

পুলিশ এ ব্যাপারে আইনে প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ সব উদ্ধার করে মালিকদের কাছে ফেরৎ দিয়েছেন। থানা অফিসার ইনচার্জ এজাজ শফী দিক নির্দেশনায় এএসআই নাজমুল ইসলাম এগলো উদ্ধার করেন বলে ওসি জানান।

সর্বশেষ উপজেলার লস্কর গ্রামের আবু ইসহাকের স্যামসাং A-20 মোবাইল ফোন মঙ্গলবার অভয়নগর যশোর থেকে ও সোমবার প্রতাপকাটি গ্রামের শাহনারা বেগমের আইটেল মোবাইল খুলনা থেকে উদ্ধার করেন । এনিয়ে গত মে মাস থেকে এ পর্যন্ত ২১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা হয়েছে বিকাশে পাঠানো ভুল নম্বরে যাওয়া ১ লাখ ৫২ হাজার ৪৪ টাকা । যা পাইকগাছা থানাসহ দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে।ওসি এজাজ শফী বলেন,আইন শৃংখলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল ও টাকা উদ্ধার করে জনগনের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

স/অ