ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হরতালে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার পরিবারকে অর্পণের আর্থিক সহায়তা প্রদান


এপ্রিল ১৬, ২০১৭ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:

২০১৩ সালের ২৭ অক্টোবর তত্তাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ডাকা হরতালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে পিকেটিংকালে পুলিশের গুলিতে নিহত নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহীদ মারুফের পরিবারকে অর্পণ পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে আত্ম মানবতার সেবায় নিয়োজিত সংগঠন “অর্পন বাংলাদেশের” প্রতিষ্ঠাতা সভাপতি বীথিকা বিনতে হোসাইন এর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,শহীদ মারফের পিতা মোঃ রাবু শেখ প্রমুখ। শহীদ মারুফের পিতার হাতে অর্পণ পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

স/জনী