ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বপ্নচিতা

admin
আগস্ট ৪, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্নচিতা
—নীলিমা সরকার

একদা উলঙ্গ স্বপ্ন গুলো বেহায়ার মত
নিজেকে তুলে ধরেছিলো জীবন দ্বারে
রঙিন লোভনীয় নিজস্ব অবয়বে
আর বাকরুদ্ধ বিবেচনা
ছুঁড়ে ফেলেছিলো
জীবনের সমস্ত
অধিকার।

অবিচলিত চেতনায় ছুঁটে চলা আঁধারের
সোপান বেয়ে অনির্ধারিত আগামীর
অসমান পথ ধরে কিছু স্বপ্ন মায়া
অনুসরণে একাকী মনুষ্য,
পথের প্রান্ত অদৃশ্য!
দেহ মনে কেবলি
হাহাকার।

ক্রমশই নিশ্বাসেরা প্রবেশ করে ঘর্মাক্ত
ভ্যাপসা নিশ্ছিদ্র বিস্তির্ণ প্রাসাদের
ব্যাসার্ধে নিজ পতিশ্রুতির দায়ে,
ধেয়ে আসা তপ্ততা আলিঙ্গনে
ওষ্ঠাগত ইন্দ্রিয় ভ্রমে দাঁড়ায়
আলোক চৈত্রের
দেয়াল ঘেঁষে।

পৃষ্টদেশের পর্যাপ্ত যন্ত্রণাভূতির আবিষ্কার
চেতনার গোধূলি ফিরে দেখে অভুক্ত
জীবনের করুণ ক্রন্দন অবিরাম,
ক্লেশ হীন অতীতের নির্ঘুম
রাত্রিরা স্বপ্ন মায়ার
অভিসারে কেমন
মিলে মিশে!

শ্রাবণের কাছাকাছি অক্ষির নোনা জলে
ছলছল দৃষ্টিতে আক্ষেপের অদূরে
দৃশিত কেবল গোধূলি সীমান্ত!
কন্ঠ চিরে বেরিয়ে আসে
গগন কম্পিত চিৎকার!
স্বপ্ন নয় চাই পুনর্বার
বাঁচার অধিকার!

স/এষ্