ঢাকাশনিবার , ২৫ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্ত্রী’র তালাকে স্বামীর গলায় ফাঁস

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী’র তালাকে স্বামীর গলায় ফাঁস

হিলি প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্ত্রীকে তালাকে দুই দিন পর কামাল শেখ (৩৭) নামের এক স্বামীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ৭নং পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে এঘটনা ঘটে।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির অদূরে এক বরই গাছ থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত ব্যক্তি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোজা মন্ডলের ছেলে। নিহত ব্যক্তি এই এলাকায় ফরিদা বেগম নামের এক মেয়েকে বিয়ে করে বসবাস করছিল।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি এই এলাকায় গত ৩ থেকে ৪ বছর আগে ফরিদা আক্তার নামের এক মেয়েকে বিয়ে করে বসবাস করছিল। পারিবারিক কলহের কারনে গত ২৩ সেপ্টেম্বর তার স্ত্রী তাকে তালাক প্রদান করেন। এর দুই দিন পর বাড়ি থেকে ১শ গজ দূরে একটি বরই গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, উপজেলার ৭নং পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভগবতিপুর গ্রামে বরই গাছে গলায় ফাঁসদিয়ে এক ব্যক্তি আত্মহত্যার খবর পাই। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এটি একটি আত্মহত্যা। লাশ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স/অ