ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সোহানূর রহমান সোহাগের কবিতা- ঠিকানা বিহীন গন্তব্য

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ১৬, ২০২৩ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোহানূর রহমান সোহাগের কবিতা- ঠিকানা বিহীন গন্তব্য

বাড়ি থেকে বের হয়েছি
মাস দুই এক আগে,
ঠিকানা বিহীন গন্তব্য
ক্লান্তি নাহি লাগে।

ফেরারি হয়ে ঘুড়ি এখন
মিরপুর উত্তরা বাড্ডা,
বন্ধু বান্ধব পায়না খুঁজে
দেইনা কোনো আড্ডা।

পরিবার ছাড়া ঘর ছাড়া
বেশ কিছুদিন ধরে,
মাঝে মাঝে হঠাৎ করে
আয়াত কে মনে পরে।

মেয়ে বলে বাবা তুমি
আসবে কবে ঘরে?
রাত শেষে আলো হয়ে
ফিরবো তারপরে।

স/এষ্