ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সোনাইমুড়ীর নতুন এসিল্যান্ডকে শুভেচ্ছা জানালেন ইউএনও-বিদায়ী এসিল্যান্ড

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৬, ২০২১ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সোনাইমুড়ীর নতুন এসিল্যান্ডকে শুভেচ্ছা জানালেন ইউএনও-বিদায়ী এসিল্যান্ড

সোনাইমুড়ী প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ভূমি অফিসে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান ও বিদায়ী এসিল্যান্ড হাফিজুল হক ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর।

রবিবার (১৪ নভেম্বর) সোনাইমুড়ী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আক্তার জাহান সাথী যোগদান করেন।

এর আগে তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ভূমি অফিসে এসিল্যান্ড হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।

তিনি পার্শ্ববর্তী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, সোনাইমুড়ি উপজেলার বাসিন্দারা শান্তিপ্রিয়। এখানে কেউ অশান্ত পরিবেশকে পছন্দ করেন না। সে কারণে নবনিযুক্ত এসিল্যান্ড এ উপজেলায় বেশ শান্তভাবে তার নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যেতে পারবেন।

পাশাপাশি, এলাকার সকল পর্যায়ের মানুষজন এসিল্যান্ডকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এমনকি, নবনিযুক্ত এসিল্যান্ড তার উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করবেন বলে আমরা আশাকরি।

স/এষ্