আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ে সুন্দর ও মনোরম পরিবেশে চলছে এইচ.এস.সি পরীক্ষা। গত ২ এপ্রিল থেকে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে।
জানা যায়, উক্ত কেন্দ্রের ৮টি কক্ষে চলছে এইচ.এস.সি পরীক্ষা। প্রতিটি কক্ষে নিয়মানুযায়ী বসানো হয়েছে পরীক্ষার্থীদের। প্রতিটি বেঞ্চের দুই পাশে বসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। একজনের খাতা আরেকজনের দেখার কোন সুযোগ নেই। কেন্দ্রের চতুরদিকে রয়েছে পরিস্কার পরিচ্ছন্ন। এছাড়াও কেন্দ্র সচিব মো. ওবায়দুর রহমান ও উপজেলা তদারকি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষন করছেন।
অত্র কলেজের অধ্যাক্ষ ও কেন্দ্র সচিব মো. ওবায়দুর রহমান জানান, এ বছরে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের ৩৮৮জন শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এরমধ্যে ৩৬১ জন জেনারেল ও ২৭জন বিএম শাখার শিক্ষার্থী রয়েছে। সুন্দর ও মনোরম পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ করেছেন।
স/জনী

