সুখময় গান
ফখরুল ইসলাম খান
বৃষ্টি হচ্ছে দু’চোখ জুড়ে, দুঃখ স্মৃতির
সংগোপনে হৃদয় জ্বলেছে
নিদাঘের তাপে জ্যোৎস্নারা চলে যায়
তার মনে প্রেম ছিল।আবেগ জড়ানো শব্দও ছিল,
চোখের সাহায্যে বলে কথা
জেনেছি নতুন রূপে___
মুগ্ধ হলেও হঠাৎ থমকে যায়।
শুভ্রজলে সিক্ত শরীর,তাই প্রণয়ের সুপ্ত সুখেই
আঁচল টেনে বানিয়েছি ঘর
যে ঘরে প্রেম আছে………….
আবেগহীন বুকের নিলয়ের ভালবাসা
উর্ধ্বমুখী বাজে তখন সুখময় গান।

