ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সি আর দত্ত নতুন প্রজন্মের জীবন্তপ্রেরণা ছিলেন : মোমিন মেহেদী

Mahin Sarker
আগস্ট ২৫, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সি আর দত্ত নতুন প্রজন্মের জীবন্তপ্রেরণা ছিলেন। আজ জাতির সামনে নিরন্ন মানুষের দীর্ঘ সারি তৈরি হচ্ছে, তখন তাঁর এই চলে যাওয়া আমাদেরকে কেবল অভিভাবকশূণ্যই করেনি, দীর্ঘপথ পিছিয়ে দিলো। আমরা নতুনধারার কর্মীরা তাঁকে-তাঁর কাজকে স্মরণিয় করে রাখতে দেশ ও মানুষের পাশে সবসময়ের মত থাকার পাশাপাশি সর্বোচ্চ চেষ্টায় এগিয়ে যাবো মঙ্গলের রাজনীতির জন্য।
২৫ আগস্ট বিকেল ৩ টায় গুলশান থানা নতুনধারা বাংলাদেশ এনডিবির পূর্বঘোষিত কর্মীসভা বন্ধ করে ‘সিআর দত্ত বীর উত্তম শোক সভা’য় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রি, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি লিটা দত্ত, গুলশান শাখার আহবায়ক কিবরিয়া সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
সি আর দত্ত নতুন প্রজন্মের জীবন্তপ্রেরণা ছিলেন : মোমিন মেহেদী
স/ম