ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিলেটের গোয়াইনঘাটে শিশু ধর্ষণের ঘটনার ১২ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৬, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাটে শিশু ধর্ষণের ঘটনার ১২ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফ উদ্দিন (১৯) নামের এক যুবককে ১২ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের তজম্মুল আলীর পুত্র মুদি দোকানদার শরিফ উদ্দিন (১৯) পাশ্ববর্তী বাড়ির এক ৬ বছরের এক কিশোরী মেয়ে স্থানীয় বারহাল বাজারে বিশেষ কাজের জন্য গেলে মুদি দোকানদার শরিফ উদ্দিনের লোলুপ দৃষ্টি পড়ে।

ওই মেয়েকে ভোরবেলা একা পেয়ে এক পর্যায়ে শরিফ উদ্দিন তার দোকানের ভেতরে জোরপূর্বক টানাহেঁচড়া করে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি রক্তাক্তবস্থায় অঝোরে কেঁদে কেঁদে বাড়ি ফিরলে মা-বাবার অর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

এঘটনার খবর এলাকায় চাউর হলে তাৎক্ষণিক ধর্ষক শরিফ উদ্দিন গাঁ ডাকা দিয়ে তার মামার বাড়ি পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার তেলিজুরীতে চলে যায়। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় বরহাল বাজার তথা গোয়াইনঘাট উপজেলায় চাঞ্চল্য সৃষ্টির খবর থানা পুলিশের কাছে আসলে তাৎক্ষণিক সমাধানকল্পে গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব একদল চৌকস অফিসারদের নিয়ে ভিকটিমের বাড়িতে অবস্থান করে মেয়েটির শারিরিক অবস্থার খোঁজ খবর নিয়ে ওসিসির জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন।

পরবর্তীতে মেয়েটির মা হাজেরা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং-১৪(১১)২১। মামলা দায়েরের পরপর এলাকার সচেতন মহলের নিরংকুশ সহযোগিতায় থানার এসআই মতিউর রহমান সঙ্গীয় অফিসারদের নিয়ে চিরুনী অভিযান পরিচালনা করে ঘটনার ১২ঘন্টার মধ্যে রাত ২টায় ধর্ষক শরিফ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এ ঘটনায় গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, ন্যাক্ষারজনক এঘটনার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষক শরিফ উদ্দিনকে গ্রেফতার করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শরিফ উদ্দিন ধর্ষণের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, সকল প্রকার অপরাধ ও অপরাধী দমনে থানা পুলিশের নিরংকুশ দ্বায়িত্ব পালনে পুলিশ স্বার্বক্ষনি তৎপর রয়েছে। যার অংশ হিসেবে শিশু ধর্ষণ ঘটনার কিছু সময়ের মধ্যে ধর্ষক শরিফ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি

স/অ