ঢাকারবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত


মার্চ ২৬, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুররে সালথায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৭ পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে সকালে সালথা মডেল বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সালথা কলেজ, বঙ্গবন্ধু পরিষদ, প্রেসক্লাব, সকল সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে পরিদর্শণ করে।
বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সবাইকে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা খানম, সালথা থানার অফিসার ইনচার্জ একে.এম আমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল।

স/জনী