ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় জমিজমা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

admin
মার্চ ২৫, ২০১৭ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জমিজমা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মোহাম্মাদ মুন্সী (৫৫) নামে এক ভাই খুন হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মাদ ঐ গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩জনকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মোহাম্মাদ মুন্সী ও তার আপন ভাই মুক্তার মুন্সীর মধ্যে বিরোধ ছিলো। শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরধরে মুক্তার মুন্সী ও তার পবিারের সবাই মিলে মোহাম্মাদ মুন্সীর উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোহাম্মাদ মুন্সী ঘটনাস্থলেই মারা যান। হামলা ঠেকাতে এসে নিহতের ৩ ছেলে আনিচ (৩০), আহাদ (২৪) ও তৌকির (২০) আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভাইয়ের হাতে খুন হওয়ার খবর পেয়ে সালথা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মুক্তার মুন্সীর ৩ ছেলেকে আটক করেন।
ভাইয়ের হাতে ভাই খুনের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ একে এম আমিনুল হক বলেন, এই ঘটনায় নিহতের ভাই মুক্তার মুন্সীর ৩ ছেলে রুহুল (৩০), আলহাজ (২৫) ও ইখলাছ (২০) কে আটক করা হয়েছে। মুক্তার মুন্সী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।

স/জনী