হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী নবকাম পল্লী ডিগ্রী কলেজে ২৫ শে মার্চ গণহত্যা দিবস , ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৫ শে মার্চ দিনের শুরুতে কলেজ চত্বরে গণহত্যা দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২৬ শে মার্চ সকাল ৯-০০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন , কলেজের শহীদমিনার চত্তরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা অনুষ্ঠান , পুরস্কার বিতরণ ও সব শেষে জাতির জনকের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন।
গণহত্যা দিবসের আলোচনা সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান বলেন , টেক্কাখানের নির্দেশে এ কালো রাতে ৭ হাজার নিরীহ মানুষ হত্যা করা হয়েছিলো । কায়েদে আযম মোহাম্মাদ আলী জিন্না অগ্নি উপাসক ছিলেন- সোহরাওয়ার্দী নামাজের আমন্ত্রন করলে তিনি বলেছিলেন আমি তো নামাজ জানি না-সোহরাওয়ার্দী বলেছিলেন আমি যে ভাবে করবো আপনিও সে ভাবে করবেন-সে মতে তিনি জীবনে একদিন মাত্র নামাজ পড়েছিলেন। কন্যাসম বন্ধুর মেয়ে ”রাটি”দিনশাকে তিনি বিয়ে করেছিলেন শেষ বয়সে। নারী এবং মদ ছাড়া সে একদিনও অতিবাহিত করেনি । স্বাধীনতা পরবর্তী ইতিহাস বিকৃত ধারায় প্রবাহিত করেছে স্বার্থন্বেষী মহল। সময় এসছে আমাদেরকে এখন সঠিক ইতিহাস চর্চা করতে হবে। কোন ধর্মে মানুষ হত্যার বিধান নাই সূতরাং জঙ্গীবাদকে না বলতে হবে, বিপথগামী ছাত্র-ছাত্রীদেরকে সঠিক পথ দেখাতে হবে।
উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান বলেন, যুদ্ধাপরাধি আঃ কাদের , বাচ্চু রাজাকার , মোজাহিদ আমার ছাত্র ছিলো কিন্ত তারা ছিলো বিপথগামী তাদের জন্য আমার লজ্জা হয়। তিনি আরো বলেন, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য নবকাম পল্লী কলেজ । তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নকল করার চেয়ে ফেল করা অনেক ভালো।
কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, পানতাভাত খেয়ে যাতে এলাকার ছেলেমেয়েরা এমএ পাশ করতে পারে সে লক্ষে এ বছর মাস্টার্ষ খোলা হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মো; মিজানুর রহমান , গভর্নিং বডির সদস্য চুন্নু শরীফ প্রমুখ।
স/জনী

