সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে উত্তরায় বিভিন্ন সংঘঠনের মানববন্ধন
রাহুল রাজ : অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে উত্তরার মুক্তমঞ্চের সামনে মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরা আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় জোটের সঙ্গে উত্তরা কালচারাল সোসাইটি, উত্তরা বঙ্গবন্ধু পরিষদ ও সার্বোজনীন পুজা উদযাপন পরিষদ উত্তরার নেতাকর্মীগন মানবন্ধনে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করেছিলেন। যেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান এসব পরিচয়ের চেয়েও বড় আমরা মানুষ।
আমরা সনাতনী ধর্মাবলম্বী যারা আছি, তারা ১৯৪৭ এর দেশ ভাগের সময় দেশ ত্যাগ করিনি, মুক্তিযুদ্ধের সময়ও দেশ ছেড়ে যাইনি। তার অর্থ এই যে, আমরা এই দেশেই থাকতে চাই। তাহলে কেন আমাদের সঙ্গে এমনটা হচ্ছে। কেনই বা আমাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি মিজানুর রহমান বলেন, আমরা ধর্মের মূল বিষয়টা না জেনেই নানা রকম সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ছি এবং নির্যাতন করছি, নির্যাতিত হচ্ছি। স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষভাবে বাঁচার ও মিলে মিশে থাকার কথা ছিল। কিন্তু তা আজ বিনষ্ট হয়েছে। কুমিল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন জায়গায় ঘটা দাঙ্গার সুষ্ঠু বিচার চাই।
স/ম

