ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সামরিক চুক্তির বিষয়ে বিএনপি গণভোটের দাবিই প্রমান করে বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া , কুষ্টিয়ায় মাহবুব-উল-আলম হানিফ


এপ্রিল ৬, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন,সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কোন ইস্যু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে চুক্তির আগে গণভোট হয়েছে এমন কোন নজির নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০২ সালে চীনের সাথে সামরিক চুক্তি করেছিল। তখন কি বিএনপি গণভোট করেছিল নাকি জাতিকে জানিয়েছিল। এই ধরনের উদ্ভট কথা বার্তাই প্রমাণ করে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া।

আজ বেলা ১টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে “সামরিক চুক্তির বিষয়ে বিএনপি গণভোটের দাবি” প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স/জনী