ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই শ্লোগান কে সামনে রেখে সারাদেশের ন্যায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় সান্তাহার স্টেশনে প্লাটফর্ম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্টেশনে প্লাটফর্মে বিভিন্ন প্লাটফর্ম প্রদিক্ষন শেষে একই স্থানে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধার কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সান্তাহার রেলওয়ে নিরাপত্তার বাহিনীর পরিদর্শক নূর-এ নবী, সান্তাহার রেলওয়ে ট্রাফিক পরির্দশক হাবিবুর রহমান, উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন প্রমুখ।

স/অ