ঢাকাবৃহস্পতিবার , ২৫ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সনাকের উদ্যোগে গাজীপুরে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতাবিনিময় সভা অনুষ্ঠিত

admin
নভেম্বর ২৫, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সনাকের উদ্যোগে গাজীপুরে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে মতাবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার প্রচেস্টা অব্যাহত রাখার অঙ্গীকার

মাহিন সরকার: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আজ বিকেল এক ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন।

সভায় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সনাক, স্বজন সদস্যবৃন্দ, টিআইবি প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ যুক্ত ছিলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক গাজীপুরের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক জনাব মুকুল মুমার মল্লিক।

তিনি বলেন সানাক গাজীপুর প্রতিষ্ঠালগ্ন থেকে গাজীপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে। সব সময় কর্তৃপক্ষ আমাদের ডাকে সাড়া দিয়ে প্রাথমিক শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যহত রেখেছে। তিনি বলন কোভিডের ধাক্কা কাটিয়ে এখন শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা এবং ঝরে পড়া রোধ করাই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ।

সনাক সদস্য সেকানুল ইসলাম শাহী বলেন করোনায় দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের মধ্যে কোন ধরনের আচরনগত পরিবর্তন হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখা এবং হয়ে থাকলে সে ধরনের মানসিক বৈকল্য যেন শিক্ষার্থীরা কাটিয়ে উঠাতে পারে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এক প্রশ্নের জবাবে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শারমিন শাহী বলেন আমার ক্লাস্টার ভুক্ত স্কুলগুলোর মধ্যে মাত্র একটিতে ১৩জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পায় নি।

তাদের মোবাইল নাম্বার আমরা ইমেইল করে নগদ কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি বলেন বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৬৭ শতাংশ। শহর এলাকায় অনেকের অভিভাবক চাকুরি হারানোতে তারা গ্রামে গিয়ে সেখানের স্কুলে ভর্তি হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শামীম আহমেদ বলেন শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে উঠার জন্য আমরা চেস্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন উজান নামক একটি সংস্থা আমাদেরকে পৌর এলাকায় ৭৯৬৩ জন এবং চারটি ইউনিয়নে ২২০২ জন শিক্ষার্থী ঝরে পড়ার তথ্য দিয়েছিলো যা সরেজমিন যাচাই করে সঠিক পাওয়া যায় নি। আমরা প্রত্যেকের তথ্য যাচাই করে পৌর এলাকায় ৬১৬ জন এবং ইউনিয়নে ১৬৩ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছি যারা অন্যত্র ভর্তি হয়েছে। বাল্য বিবাহ বিষয়ে তিনি বলেন এ ধরনের কোন বিষয় এখনো আমাদের নিকট আসে নি।

প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: মোফাজ্জল হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে উপবৃত্তি বিতরণ স্থগিত আছে। আমি নিয়মিত স্কুল ভিজিট করছি। শিশুদের মধ্যে মানসিক সমস্যার কোন চিত্র আমি পাই নি। শিশুরা বিদ্যালয় খোলার পরে এখন নিয়মিত স্কুলে আসছে, খেলাধুলায় অংশ নিচ্ছে। তবে শহরের অনেক শিক্ষার্থী গ্রামে চলে গেছে।

আমাদের নিকট প্রতিটি শিশুর অভিভাবকের যোগাযোগের নাম্বার আছে। সে অনুযায়ি যোগাযোগ করে অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার চেস্টা অব্যাহত আছে। তিনি বলেন ওয়ার্কশীটের মাধ্যমে শিশুদের বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করা হবে। সনাক সভাপতি অধ্যাপক মো: শহীদ উল্যা বলেন একটি চরম দুর্যোগময় সময় অতিক্রম করে আমরা কিছুটা স্বাভাবিক অবস্থায় আসছি।

তিনি বলনে দীর্ঘদিন পরে বিদ্যালয় খুলেছে। ফলে শিক্ষার্থী ঝরে পড়ার আশংকা রয়েছে। এ দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি সভায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল কবীর, সনাক সদস্য সেকানুল ইসলাম শাহী, হাবিবুর রহমান, ফাতেমা জোহরা সয়ৈদ রয়িাজ মনোয়ারসহ প্রমূখ ব্যক্তিবর্গ। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর জহিরুল ইসলাম জুয়েল।

স/এষ্