ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২১, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের ফ্রি মেডিকেল ক্যাম্প

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে প্রতিবন্ধীসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর ) দিনব্যাপী উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী বাজারে প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র, টাঙ্গাইল এ ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী। ক্যাম্পের উদ্বোধন করেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে, সাইদুল হক ভূঁইয়া।

এস.এম কামরুজ্জামানের (লাল) সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার।

বিশেষ আলোচক ছিলেন সখিপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি সুমন সরকার। ক্যাম্পের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আবদুল্লাহ আল আমিন ।

অন্যদের মধ্যে এসময় কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবি শাহ আলম সানি, কাকড়াজান ইয়নিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

স/অ