ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে আ’লীগ সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি শওকত শিকদার, সম্পাদক জয়

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২০, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে আ’লীগ সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি শওকত শিকদার, সম্পাদক জয়

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার সভাপতি ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে সম্মেলন উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জনসমুদ্রের সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এড. এ.বি.এম. রিয়াজুল কবীর কাওছার।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাসাইল সখিপুরের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, ডেসকো বোর্ডের পরিচালক , কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, ভুয়াপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ।

স/অ