ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘সংঘাত সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না’

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

‘২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল আবারও যদি তারা অতীতের মতো ঘটনা ঘটাতে চায় তার কোনো লাভ হবে না। সংঘাত সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়েমের অন্যতম সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে ভোলার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল বলেন, ‘মাঝে মাঝে কিছু দল রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে চায়। ২০১৩ সালে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করার জন্য মসজিদের জায়নামাজ পুড়িয়েছে, কোরআন শরিফ পুড়িয়েছিল, মায়ের কোল খালি করেছিল। ২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য ২৪ জন পুলিশ, চার জন প্রিজাইডিং অফিসার, পাঁচশ বুথ পুড়িয়ে দিয়েছিল, কিন্তু লাভ হয়নি। যারা এটা করেছিল তাদের লাভ হয়নি।’

আগাম সতর্ক বার্তা দিয়ে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘আগামীতে যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তার কোনো লাভ হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দেশের মানুষের জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচায হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মীজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

স/এষ্