মার্চ মাসে সংগ্রামী চেতনায়
গর্জে উঠে বাংলাদেশ
লাল সবুজের বাংলাদেশ।
৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণে
সংগামী জনতা পেল নির্দেশ
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
সেই মন্ত্রে জেগে উঠলো গোটা দেশ।
২৫ মার্চ পাকবাহিনীর বর্বর হামলায়
ঘুমন্ত বাঙালির রক্তে লেখা এই আলয়
সংগ্রামী বাঙালির জীবনের বিনিময়
আমার প্রিয় বাংলাদেশ।
স/শা

