ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ষোড়শ সংশোধনী: ১২ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিচারপতিদের অপসারণ ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে ১২ জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার সকালে প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ নিয়োগ দেন। এ ছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এই ১২ জন হলেন- বিচারপতি টি এইচ খান, সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, এম আই ফরুকী, ব্যারিস্টার ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী, এ এস হাসান আরিফ ও  আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।ৎ

স/শা