রাজধানীর একটি হোটেলে সম্প্রতি রিশাদ বাথিউদ্দিন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের মধ্যকার মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রিশাদ বাথিউদ্দিন এ আহ্বান জানান।
রিশাদ বাথিউদ্দিন বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃত এবং শ্রীলংকায় বাংলাদেশের ওষুধের প্রচুর চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন, শ্রীলংকার সঙ্গে চীন ও ভারতসহ বেশকিছু দেশের মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে এবং বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণে এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি দুদেশের মধ্যে এফটিএ স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন পাশাপাশি এ কার্যক্রমকে দ্রুত বাস্তবায়নের জন্য ডিসিসিআই এবং শ্রীলংকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা এবং শ্রীলংকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি নাজিথ মুয়ানাগে, ডিসিসিআই সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক ইঞ্জি. আকবর হাকিম, হোসেন আকতার, হুমায়ুন রশিদ, ইমরান আহমেদ প্রমুখ।

