ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের জন্য চাল উঠানোকে কেন্দ্র করে হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামে। আহত হয়েছে মহিলাসহ অনন্ত ৫জন। এসময় তিনটি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় আহতরা হলো, ওই গ্রামের ওহেদ আলী শেখ (৬৫), আয়ুব আলী শেখ (৬০), সলেমান শেখের ছেলে সুখচান (২৮),সায়েরা খাতুন (৫০), ও হাজেরা খাতুন (৫৫)। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাই শরিফুল ইসলাম জানান, চড়পাড়া গ্রামের মসজিদের চাল উঠানোর জন্য তার ভাই ওহেদ এর সাথে একই গ্রামের আক্কবরের সাথে রবিবার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে চড়পাড়া গ্রামের আমিন, জামির, কামির, রাজিব, সজিব, সাগর, আতিয়ার, করম আলী,আকব্বর, আয়ুব খা অর্তকিত ভাবে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে ও ২টি গরু বিক্রি করা নগত ১লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, চড়পাড়া গ্রামে মসজিদের চাল উঠানো কে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স/জনী

