ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শেয়ারবাজারে তেজিভাব অব্যাহত থাকবে : শাকিল রিজভী

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

২০১০ সালের পর গত নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারিতে ডিএসইএক্স টানা প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৮ পয়েন্টে উঠেছিল। পরবর্তীতে জানুয়ারিতে মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শেয়ারবাজারে নজরদারি বাড়ানোর কথা বলার পর সূচক নেমে যায়। এরপর সূচক কমে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে ঠেকলেও গত সপ্তাহের শেষ তিন দিনে বেড়ে তা এখন ৫ হাজার ৫১২ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করতে গিয়ে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, মুদ্রানীতি ঘোষণার পর এক ধরনের আতঙ্কে বিক্রির চাপে বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। এখন সেটা কেটে গেছ। ফের চাঙ্গাভাবে ফিরেছে। আগামীতেও বাজারে তেজিভাব থাকবে বলেই মনে হচ্ছে।

কারণ ব্যাখ‌্যা করে তিনি বলেন, অর্থনীতির প্রধান সূচকগুলো ভালো। দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল। সরকারের মনোভাবও ইতিবাচক। সবকিছু মিলিয়েই বাজার ভালোর দিকে যাবে বলে আমার বিশ্বাস।

ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বলেন, এখন পুঁজিবাজারের জন্য একটি আদর্শ অবস্থা বিরাজ করছে। সব ঠিক থাকলে বাজার ভবিষ্যতে ভাল হওয়ার কথা। এখন দরকার বাজারে ভালো ভালো কোম্পানি শেয়ার (আইইপিও)।

স/শা