বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু সরকারি সহায়তার উপর নির্ভর করলে হবে না। স্থানীয়ভাবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে এগিয়ে নিতে হবে। ছেলে মেয়েরাই আমাদের সম্পদ। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। গতকাল বাঘারপাড়ার ধুপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ও মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শুরু করা সহজ। ধরে রাখা কঠিন। এ কারণে সকলকে আন্তরিক হতে হবে। লন্ডন প্রবাসি মেহেদি হাসান টিটোর আয়োজনে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এসএম বাবর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম।
স/ এষ্

