ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের চুরখাই এলাকার সাত বছরের শিশু সোনিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম কাজল।

রায়ের বিবরণে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই দড়িভাবখালী গ্রামের পত্রিকার হকার চাঁন মিয়া প্রতিদিনের মতো ২০১২ সালের ২৩ জুন সকালে বাড়ি থেকে শহরের উদ্দেশে বেরিয়ে যান। পরে বিকালে বাড়ি ফিরে সোনিয়াকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরেরদিন সকালে পাশের সুতিয়াখালি নামাপাড়া গ্রামের একটি পুকুরের পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও চাঁন মিয়ার আত্মীয় ওই গ্রামের রিপা আক্তারসহ কয়েকজন শিশুকন্যা সোনিয়া আক্তারকে সকালে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র রফিকুল ইসলাম কাজলের সঙ্গে যেতে দেখেন।

তাদের ধারণা, রফিকুল ইসলাম কাজল শিশুকন্যা সোনিয়াকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর বাঁশের টুকরা দিয়ে মাথায় ও কপালে আঘাত করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রফিকুল ইসলাম কাজলকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে ৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 স/শা